কত প্রশ্ন
দুটো মিলিয়ে ৩,৯০০টির বেশি — সবগুলোই আসল ভর্তি পরীক্ষার প্রশ্ন।
প্রশ্ন আসে যেসব বিষয় থেকে
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন মূলত জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি আর সাধারণ জ্ঞান থেকে আসে। এই সবগুলো বিষয়ের এইচএসসি প্রশ্নব্যাংক একই অ্যাপে আছে —
মানে ভর্তি পরীক্ষার প্রশ্ন শেষ হয়ে গেলে থেমে যেতে হয় না — একই টপিকের বোর্ড আর কলেজের প্রশ্ন ধরে অনুশীলন চালিয়ে যাওয়া যায়।
টপিক ধরে, অনুমান করে নয়
মেডিকেলের প্রস্তুতিতে সবচেয়ে বেশি সময় নষ্ট হয় ভুল জায়গায়। প্রতিটা প্রশ্ন টপিকের নিচে বসানো বলে অ্যাপ হিসাব রাখতে পারে কোন টপিকে তোমার ভুলের হার বেশি, আর সেটাই সামনে এনে ধরিয়ে দেয়।
জীববিজ্ঞানের কোন অধ্যায়ে বারবার আটকাচ্ছ — এটা খাতা মিলিয়ে বের করার জিনিস নয়, হিসাব রাখার জিনিস।
সময় ধরে মডেল টেস্ট
ভর্তি পরীক্ষা যত না জানার পরীক্ষা, তার চেয়ে বেশি সময়ের পরীক্ষা। মডেল টেস্ট সময় ধরে চলে, আর শেষে প্রতিটা ভুল প্রশ্ন আলাদা করে দেখায়। অন্য ভার্সিটির প্রস্তুতিও একসঙ্গে চললে ভর্তি পরীক্ষার পাতাটা দেখো।
যা জানতে চাও
মেডিকেল ভর্তি পরীক্ষার কত প্রশ্ন আছে?
মেডিকেল (MAT) ২,০০০টির বেশি আর ডেন্টাল (DAT) ১,৯০০টির বেশি — দুটো মিলিয়ে ৩,৯০০টির বেশি আসল প্রশ্ন।
ডেন্টালের প্রশ্ন আলাদা করে আছে?
আছে। MAT আর DAT আলাদা দুটো সেট, বছর ধরে সাজানো।
এইচএসসির প্রস্তুতির সঙ্গে মিলবে?
মিলবে। মেডিকেলের প্রশ্ন যে বিষয়গুলো থেকে আসে — জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি, সাধারণ জ্ঞান — সবগুলোর পুরো এইচএসসি প্রশ্নব্যাংক একই অ্যাপে আছে।
প্রশ্নের সঙ্গে ব্যাখ্যা আছে?
প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর সঙ্গে সঙ্গে দেখা যায়। ব্যাখ্যা ধাপে ধাপে যোগ হচ্ছে।