এইচএসসি ও ভর্তি পরীক্ষা

প্র্যাকটিস করো,
নির্ভুল হও।

বোর্ড, কলেজ টেস্ট আর ভর্তি পরীক্ষার ১ লাখেরও বেশি আসল প্রশ্ন এক জায়গায়। বিষয় ধরে অনুশীলন করো, মডেল টেস্ট দাও, আর দেখো কোন টপিকে ভুল বেশি হচ্ছে।

১১টি বোর্ড · ৬০টি কলেজ · ৩৫টি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে তোলা

বলার চেয়ে দেখানো ভালো — একটা প্রশ্ন ধরো।

বাংলা সকল বোর্ড ২০২৬

    ১ লাখ+

    প্রশ্ন

    সবগুলো আসল পরীক্ষার

    ১,৯৫০+

    অধ্যায় ও টপিক

    প্রতিটা প্রশ্ন সাজানো

    ১৩০+

    উৎস

    বোর্ড, কলেজ, বিশ্ববিদ্যালয়, বই

    ১,৫০০+

    পরীক্ষা

    বছর ধরে ধরে আলাদা

    পরিধি

    তিন রকম পরীক্ষা, তিন রকম করে পড়া

    বোর্ড, কলেজ আর ভর্তি — প্রত্যেকটার ভেতরে পুরো পেপার, প্রশ্নব্যাংক আর অনুশীলন, তিনটাই।

    বোর্ড

    ১১টি শিক্ষা বোর্ড

    • ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা, কারিগরি
    • বছর ধরে ধরে আলাদা করা

    কলেজ

    ৬০টি কলেজের টেস্ট পেপার

    • নটর ডেম, হলি ক্রস, রাজউক, ভিকারুননিসা সহ দেশের বড় কলেজগুলো
    • যে কলেজের প্রশ্ন চাও, সেটাই বাছো

    ভর্তি

    ৩৫টি বিশ্ববিদ্যালয় · মেডিকেল · গুচ্ছ

    • ঢাবি, জাবি, রাবি, চবি, শাবিপ্রবি, জবি, বুপ, গুচ্ছ
    • মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা

    পূর্ণ পেপার

    যে বছরের যে পরীক্ষা, পুরোটা এক সঙ্গে। যেভাবে হলে এসেছিল।

    প্রশ্নব্যাংক

    বিষয় → অধ্যায় → টপিক ধরে ধরে। যেটা দরকার শুধু সেটা।

    অনুশীলন

    এক প্রশ্ন এক প্রশ্ন করে, ঠিক-ভুল সঙ্গে সঙ্গে।

    অ্যাপে যা আছে

    প্রশ্ন খোঁজা থেকে ভুল ধরা — পুরোটা এক অ্যাপে

    যেকোনোটায় চাপ দাও, পাশে সেই স্ক্রিনটা দেখো।

    প্রশ্নব্যাংক স্ক্রিন

    মডেল টেস্ট

    পরীক্ষার আগে পরীক্ষাটা এখানেই দিয়ে ফেলো

    আসল বণ্টন, আসল সময়, আসল প্রশ্ন। শেষে নম্বর আর কোথায় কাটা গেল, দুটোই।

    • লাইভ টেস্টসবাই একসঙ্গে, নির্দিষ্ট সময়ে। শেষে র‍্যাঙ্ক।
    • ইউনিভার্সিটি মডেল টেস্টঢাবি, জাবি, রাবি, চবি, গুচ্ছ — যে ভার্সিটির ধরন, সেই ধরনেই।
    • কাস্টম টেস্টতুমি বিষয় আর সময় ঠিক করো, প্রশ্ন অ্যাপ সাজাবে।
    • পূর্ণ পেপারএকটা গোটা বছরের প্রশ্নপত্র, সময় ধরে।
    অ্যাপের পরীক্ষা স্ক্রিন

    কোন ভার্সিটির কত প্রশ্ন

    জাহাঙ্গীরনগরJU৯,৬০০+
    রাজশাহীRU৭,৬০০+
    ঢাকাDU৭,৫০০+
    চট্টগ্রামCU৫,৫০০+
    হাজী দানেশHSTU২,৯০০+
    শাহজালালSUST২,২০০+
    জগন্নাথJNU২,২০০+
    মেডিকেল ভর্তিMAT২,০০০+
    ডেন্টাল ভর্তিDAT১,৯০০+
    গুচ্ছGST১,৫০০+

    ঢাবির ভেতরে আবার ইউনিট ধরে — ক ৩,১০০+ · খ ১,৫০০+ · ঘ ১,১০০+ · গ ৯৫০+ · আইবিএ ৮০০+

    ভার্সিটি বাছা থেকে টেস্ট শেষে নম্বর পাওয়া পর্যন্ত
    ভার্সিটি বাছো → মডেল টেস্ট বাছো → পরীক্ষা দাও → নম্বর।
    প্রশ্ন তালিকা — কোনটা ঠিক কোনটা ভুল
    টেস্টের ভেতরে প্রশ্ন তালিকা — সবুজ ঠিক, লাল ভুল, বাকিগুলো বাকি।

    দুর্বল টপিক

    কোথায় আটকাচ্ছ, খুঁজে বের করতে হবে না

    তুমি প্রশ্ন দাও, অ্যাপ হিসাব রাখে। কোন টপিকে বারবার ভুল হচ্ছে, সেটা নিজে থেকেই উপরে উঠে আসে — খাতা মিলিয়ে বের করতে হয় না।

    • টপিক ধরে নির্ভুলতাপ্রতিটা টপিকে তোমার শতকরা কত ঠিক, আলাদা করে।
    • দুর্বল টপিক নিজেই উঠে আসেযেখানে ভুল বেশি, অ্যাপ সেটা সামনে এনে ধরিয়ে দেয়।
    • রোজকার হিসাবকত প্রশ্ন দিলে, কত সময় দিলে, ধারা কত দিনের।
    • আগের সঙ্গে তুলনাগত সপ্তাহে কত ছিল, এখন কত — উন্নতিটা দেখা যায়।
    সামগ্রিক নির্ভুলতা
    টেস্ট শেষের ফল
    অনুশীলনের ধারা
    কোন দিন কতটা অনুশীলন হয়েছে — এক নজরে পুরো মাস।

    বিষয়ভিত্তিক

    কোন বিষয়ে কত প্রশ্ন

    এইচএসসি বিজ্ঞান বিভাগের সব বিষয়, সঙ্গে ইংরেজি আর সাধারণ জ্ঞান।

    English১৫,০০০+
    পদার্থবিজ্ঞান১৪,০০০+
    রসায়ন১৩,০০০+
    বাংলা১৩,০০০+
    জীববিজ্ঞান১১,০০০+
    উচ্চতর গণিত১০,০০০+
    সাধারণ জ্ঞান৮,০০০+
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি৩,৫০০+

    ভর্তি পরীক্ষার আলাদা সেট আছে — আইবিএ, মানসিক দক্ষতা, গণিত। প্রশ্ন যোগ হচ্ছে নিয়মিত।

    যেভাবে চলে

    তিন ধাপ, প্রতিদিন

    ধাপ ০১

    বিষয় বাছো

    আজ যেই অধ্যায় পড়েছ, সেটাই ধরো। পুরো সিলেবাস ঘাঁটতে হবে না।

    ধাপ ০২

    প্রশ্ন ধরো

    আসল বোর্ড আর ভর্তি পরীক্ষার প্রশ্ন। ঠিক-ভুল সঙ্গে সঙ্গে।

    ধাপ ০৩

    ভুলগুলো ধরো

    কোন টপিকে বারবার আটকাচ্ছ, অ্যাপ নিজেই বলে দেবে। ওখানেই সময় দাও।

    বিষয় থেকে টপিক হয়ে প্রশ্ন, তারপর ভুলের হিসাব
    বিষয় → অধ্যায় → টপিক → প্রশ্ন → কোথায় ভুল হলো।

    প্রশ্ন

    যা জানতে চাও

    প্রশ্নগুলো কোথা থেকে আসে?

    ১১টি শিক্ষা বোর্ড, ৬০টি কলেজের টেস্ট পেপার, ৩৫টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা আর ১৪টি বই — মোট ১৩০টির বেশি উৎস থেকে। সবগুলো আসল পরীক্ষায় আসা প্রশ্ন, বানানো নয়।

    কোন ক্লাসের জন্য?

    মূলত এইচএসসি — বিজ্ঞান বিভাগের সব বিষয়, সঙ্গে ইংরেজি আর সাধারণ জ্ঞান। এর সঙ্গে বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও গুচ্ছ ভর্তি পরীক্ষার আলাদা সেট।

    মডেল টেস্ট কি আসল পরীক্ষার মতো?

    বণ্টন আর সময় আসলটার মতোই রাখা হয়। ইউনিভার্সিটি মডেল টেস্টে যে ভার্সিটির ধরন, প্রশ্নও সেই ধরনের — ঢাবির ক ইউনিটের টেস্ট আর গুচ্ছের টেস্ট এক নয়।

    দুর্বল টপিক কীভাবে বোঝে?

    প্রতিটা প্রশ্ন কোন টপিকের নিচে, সেটা আগে থেকেই সাজানো। তুমি উত্তর দিলে অ্যাপ টপিক ধরে ধরে হিসাব রাখে — যেখানে ভুলের হার বেশি, সেটা নিজে থেকেই উপরে উঠে আসে।

    একই প্রশ্ন বারবার আসবে?

    না। প্রতিটা প্রশ্ন অধ্যায় আর টপিকের নিচে সাজানো — ১,৯৫০টির বেশি। তুমি যেটা বাছবে সেখান থেকেই প্রশ্ন আসবে, আর কোনগুলো আগে দিয়েছ অ্যাপ মনে রাখে।

    ইন্টারনেট ছাড়া চলবে?

    অ্যাপ খোলা আর আগে নামানো প্রশ্ন পড়া চলবে। নতুন প্রশ্ন নামাতে আর প্রোগ্রেস মেলাতে ইন্টারনেট লাগবে।

    কোনো প্রশ্নে ভুল পেলে?

    অ্যাপ থেকেই রিপোর্ট করা যায়। ১ লাখ প্রশ্নের ব্যাংকে কিছু ধরা পড়লে আমরা ঠিক করে দিই — নামটা নির্ভুল, দায়টাও আমাদের।

    প্র্যাকটিস করো,
    নির্ভুল হও।

    ১ লাখ প্রশ্ন অপেক্ষা করছে।